এই টেকনিক্যাল পোষ্টটি কম্পিউটার অভিজ্ঞ লোকজন এড়িয়ে যেতে পারেন। অনেকেই স্ক্রিনশট বা ডেস্কটপের কিছু অংশের ছবি ব্লগে দিতে হিমসিম খায় । এখানে প্রচলিত পদ্ধতির পাশাপাশি একটা সফওয়্যারের কথা বলা হয়েছে যা খুব সহজে এই কাজটি করে দিতে পারে ।
১.

স্ক্রিনশট নেয়ার জন্য কীবোর্ডের প্রিন্টস্ক্রিন(PrtSc) বোতামের ব্যবহার প্রায় সবারই জানা আছে । যারা জানেন না প্রিন্টস্ক্রিন বোতাম চাপার পর পর মাইক্রোসফট পেইন্টব্রাশে গিয়ে মেনু থেকে পেষ্ট করুন দেখবেন পুরো ডেক্সটপের ইমেজ চলে এসেছে । পেষ্ট করার জন্য যথারীতি কন্ট্রোল(Ctl) এবং ভি(v) বোতাম একসঙ্গে চাপা চাপুন।
যদি অল্ট(Alt) এবং প্রিন্টস্ক্রিন একসঙ্গে চাপা হয় তবে পুরো স্ক্রিনের বদলে শুধু কারেন্ট উইন্ডোটার ছবি যাবে । ধরুন ব্রাউজারের স্ক্রিনশট নিতে চান তবে ব্রাউজারের পাতায় গিয়ে অল্ট এবং প্রিন্টস্ক্রিন বোতাম চেপে ধরুন এবং পেইন্টব্রাশে পেষ্ট করে দেখুন । দেখবেন ব্রাউজারের বাইরের কিছু আসবে না ।
এখন ব্লগে সেই প্রিন্টস্ক্রিনের ছবি শেয়ার করতে হলে ইমেজকে প্রথমে হার্ডডিস্কে সেভ করতে হবে । পেইন্টব্রাশ থেকে ইমেজ gif, jpeg বা png ফর্ম্যাটে সেভ করার অপশন আছে । সেভ করার আগে যতটুকু ইমেজ দরকার ততটুকু কেটে আলাদা করে নিতে হবে।
কিন্তু কোন ফরম্যাট ভাল? যদি ছবিতে রং এর সংখ্যা কম হয় তবে আমার দেখা মতে gif এ আকার সবচেয়ে ছোট হয় । আর রং বেশি হলে jpeg বা png আকারে সেভ করা সুবিধাজনক । পেইন্টব্রাশের ইমেজে রং অনেকসময় লেপ্টে যায় এবং উজ্জলতা হারায়, কিন্তু কাজ চলে । যারা ফটোশপ জাতীয় টুলের সঙ্গে পরিচিত তারা সেখানে ইমেজকে কাটাকুটি করতে পারেন।
আমার ব্লগে ছবি আপলোড করার জন্য উপরে আইকন আছে । কিন্তু চাইলে বাইরের কোন সাইটে হোষ্ট করা ছবিও জুড়ে দিতে পারে । তবে নিশ্চিত হয়ে নিন যে সেই সাইট ইমেজ হটলিংক প্রটেকশন দিয়ে রাখে কিনা । কিছু ফ্রি ইমেজ হোষ্টিং সাইট আছে যারা আপলোড করতে দেয়, এবং ছবির লিংকও অন্য সাইটে জুড়ে দিতে মানা করে না ।
আমার প্রিয় ফ্রি ইমেজ হোস্টিং হলো tinypic.com . কোন রকম একাউন্ট তৈরীর ঝামেলা নেই । ঝটপট ইমেজ আপলোড করা যায়, লিংকও পাওয়া যায় সঙ্গে সঙ্গে । একইরকম আরেকটি সাইট হলো imageShack ।
২.

আগে পেইন্টব্রাশ দিয়ে উপরের কায়দায় ছবি সেভ করে আলাদা ভাবে আপলোড করতাম কিন্তু মাসখানেক আগে টাইনিপিক আপলোডার (tinypic uploader) নামে একটি ফ্রি টুল পেলাম যা খুবই কাজের ।
টাইনিপিক আপলোডারে ক্লিক করে স্ক্রিনের যতটুকু অংশ প্রয়োজন মাউজ দিয়ে নির্দিষ্ট করে নিতে হয় । এরপর বাটন চাপা মাত্র এপ্লিকেশনটি স্ক্রিনের সেই অংশের ছবি কে jpeg বা gif ফর্ম্যাটে ইন্টারনেটে আপলোড করে দেয়; শুধু তাই না ইমেজের লিংককেও ক্লিপবোর্ডে কপি করে দেয় । । যারা ডেস্কটপ, ইমেজ বা পিডিএফের কিছু অংশকে ইমেজ হিসাবে ব্লগে শেয়ার করতে ঝামেলায় মনে করেন তাদের এটা অবশ্যই ট্রাই করে দেখা উচিৎ।
ডাউনলোড করতে এই সাইটটিতে যেতে হবে: Tinypic / ImageShack Uploader । সফটওয়্যারটি এক্সপি এবং ভিস্তা দুটো প্লাটফর্মে কাজ করে ।

পৃষ্ঠার উপরে আসুন
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন