টিভি লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
টিভি লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

বৃহস্পতিবার, ৩ মার্চ, ২০১১

এল সি ডি (LCD) এবং এল ই ডি (LED) টিভি -পার্থক্য কি?

এল সি ডি (LCD) এবং এল ই ডি (LED) টিভি -পার্থক্য কি?

১। এল সি ডি (LCD) টিভি এবং এল ই ডি (LED) টিভি দুটোতেই দুটা করে গ্লাস প্যানেল থাকে। গ্লাস প্যানেল দুটার মাঝে থাকে লিকুইড ক্রিস্টাল (LCD, LED দুটোতেই) । এই প্যানেল গুলোর পেছন থেকে আলো ফেলে ক্রিস্টাল গুলো আলোকিত করা হয় এবং আমরা ছবি দেখতে পারি। LCD টিভি তে এই আলো ফেলে সুক্ষ সুক্ষ ফ্লোরেসেন্ট বাতি (Florescent Lamp) আর LED টিভি তে এই আলো ফেলে সুক্ষ সুক্ষ LED বা লাইট এমিটিং ডায়ড। LED ফ্লোরেসেন্ট বাতির চেয়ে বেশী উজ্জ্বল বলে LED টিভি বেশী Sharp দেখায়।

২। LED টিভি LCD টিভির চেয়ে অনেক হালকা ও পাতলা।

৩। LED টিভি LCD টিভির চেয়ে দামে ৫০% বেশী।

৪। LED টিভির Contrast Ratio 500,000:1 পর্যন্ত হয় আর LCD টিভির Contrast Ratio 100,000:1 পর্যন্ত হয়। এজন্য LED টিভিতে কালো কে সত্যি কালো দেখা যায় ধুসর নয়।

৫। LED টিভিতে LCD টিভির চেয়ে প্রায় ৪০% কম এনার্জি খরচ হয় তাই বিদ্যুত বিল ও কম আসে।

৬। LED টিভিতে Mercury নাই কিন্তু LCD টিভিতে Mercury থাকে তাই LED টিভি বেশী পরিবেশ বান্ধব।

LED টিভি ছবি:


LCD টিভি ছবি:



কিছুদিন এর মধ্যেই মনে হয় LED টিভি LCD কে বাজার থেকে বের করে দেবে তাই কেনার আগেই এ বিষয়ে চিন্তা করা উচিত!

রবিবার, ২১ নভেম্বর, ২০১০

ফ্রি-তে অসংখ্য অনলাইন টিভি চ্যানেল



নেট স্পিড যাদের একটু ভালো তারা স্ট্রিমিং ভিডিওর সুবিধা সর্বদাই নেওয়ার চেষ্টা করেন...সারাবিশ্বের বিভিন্ন টিভি চ্যানেল দেখার আগ্রহ তার মধ্যে একটা...গুগুলে এই বিষয়ে সার্চ দিলে হাবিজাবি সব রেজাল্ট পাওয়া যায়....তার মধ্যে কিছু ওয়েব সাইট আছে যারা বেশ কিছু ভালো চ্যানেল স্ট্রিম করে...

এর বাইরে জনপ্রিয় আর একটা উপায় হলো পি-২-পি টিভি স্ট্রিমিং...এই কাজে বেশ কিছু সফটওয়্যার আছে...সফটওয়্যারটি ইনস্টল করলে কি কি চ্যানেল স্ট্রিম হচ্ছে তার তালিকা পাওয়া যায়...এর পর শুধু ক্লিক করে দেখা...

এইসব চ্যানলেগুলোর মধ্যে মুভি, স্পোর্টস, নিউজ, এন্টারটেইন্টমেন্ট সবই থাকে....

নীচে এই ধরণের কিছু সফটওয়্যারের তালিকা দিলামঃ



TVUPlayer

চমৎকার সফটওয়্যারটি রয়েছে অসংখ্য টিভি চ্যানেলের সংগ্রহ...এর বেশির ভাগ চ্যানেলেরই স্ট্রিম কোয়ালিটি ভালো..



SopCast

এটিও একটি জনপ্রিয় পি-২-পি স্ট্রিম সফটওয়্যার এবং এর স্ট্রিম বেশ দ্রুত...এবং এটি পিসির খুব কম মেমরি খায়...

PPLive

এটা চায়নিজ সফট....এদেরও আছে বড়সড় সংগ্রহ...

আরো ট্রাই করতে পারেনঃ

PPMate

TV Ants

ওয়েব স্ট্রিমিং এর জন্য নীচের সাইট গুলো দেখতে পারেনঃ

iDesiTV মূলত: ভারতীয় চ্যানেল

live-online-tv

এছাড়াও অনলাইনে প্রতিনিয়তই নানা সাইট আসছে স্ট্রিম চ্যানেল নিয়ে......আরো কিছু লিংক আ্যড করবো পরে...