গুগল লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
গুগল লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০১৪

জেনে নিন গুগলের আরো কিছু প্রয়োজনীয় সেবা

 
তথ্য খোঁজা ছাড়াও সার্চ জায়ান্ট গুগলের বহুবিধ ব্যবহার রয়েছে। অনলাইনে গুগল খোলা থাকলে এর মাধ্যমেই সেরে নেয়া যাবে অনেক কাজ। এসব

আপনি কি বিষণ্নতায় ভুগছেন ?যদি আপনার পিসিতে গুগল ক্রোম থাকে তাহলে বিষণ্নতা কাটাতে চলুন ঢুকে পড়ি


BALL POOL 
 
১. বলপুল হচ্ছে গুগল ক্রোমের HTML5 মধ্যে গবেষণা থেকে পাওয়া এমন একটি বলের পুষ্করিণী যেখানে অগনিত বলগুলোকে আপনার কর্সারের সাহায্যে আলাদা করার মধ্য দিয়ে আনন্দ লাভ করতে পারবেন। 

বৃহস্পতিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০১৩

বাংলায় অ্যাপস

বাংলাদেশি ন্যাশনাল অ্যান্থেমপ্রাণের ভাষা বাংলার উপস্থিতি এখন প্রযুক্তিদুনিয়ার বিভিন্ন মাধ্যমে।বাংলা গণমাধ্যমের ওয়েবসাইটে এখন পাঠকেরা বাংলায় সংবাদ পড়তে পারেন, আবার স্মার্টফোন কিংবা ট্যাবলেট কম্পিউটারে পড়া আর লেখা দুটিই করা যায়। এখন বাংলায় তৈরি হচ্ছে নানা রকম অ্যাপ্লিকেশনস বা অ্যাপ। এসব অ্যাপ স্মার্টফোন কিংবা ট্যাবলেট কম্পিউটারে সহজেই ব্যবহার করা যায়।প্রযুক্তিতে বাংলার ব্যবহার বাড়াতে অনেকেই কাজ করে যাচ্ছেন। ইউনিকোডে ইন্টারনেটে বাংলা লেখার কাজটি সারা বিশ্বে ছড়িয়ে আছে অভ্র সফটওয়্যারের মাধ্যমে। এ ছাড়া কাজের বিভিন্ন অ্যাপ এখন অ্যান্ড্রয়েড-চালিত স্মার্টফোনসহ আইওএস-চালিত অ্যাপলেও পাওয়া যাচ্ছে। বাংলা অ্যাপসের মধ্যে রয়েছে—

রবিবার, ৪ ডিসেম্বর, ২০১১

ক্রোমে বাংলা ফন্ট সমস্যা?



আপনার ক্রোমে বাংলা ফন্ট মাঝেমাঝে এভাবে (□) আসে?


নো প্রবলেম, সেটিং এ যান, তারপর টুলস্>এনকোডিং থেকে অটো ডিটেক্ট সিলেক্ট করে দিন। ব্যাস! 

আপনার পিসিতে নিশ্চয়ই ইউনিকোড সাপোর্টেড ফন্ট ইনস্টল দেয়া? না দেয়া থাকলে সিয়াম রূপালী অথবা সোলায়মান লিপি জাতীয় একটা ফন্ট ইনস্টল দিয়ে দিন। 

ক্রোমে ডিফল্ট ফন্ট পরিবর্তন করতে পারেন তো? সেটিং>অপশন>আন্ডার দ্যা হুড>ওয়েব কন্টেন্ট>কাস্টমাইজ ফন্টস্ এ যান। তারপর পরিবর্তন করুন।

ক্রোমে এক ক্লিকে ওয়েব পেজকে পিডিএফ করতে পারেন তো?

ক্রোমে কোন এক্সটনেশন ছাড়াই ওয়েব পেজকে পিডিএফ করা যায়। Ctrl+P চাপুন। মাইক্রোসফ্ট XPS সিলেক্ট করুন। সাদাকালো অথবা রঙিন নির্বাচন করুন। তারপর পেজের মাঝখানে রাইট ক্লিক করে Save as দিয়ে PDF ফরম্যাটে সেভ করুন। 

আমি আগে আগুনমুখো শেয়াল ব্যবহার করতাম। অনেকগুলো কারণে বাদ দিয়ে দিসি। ক্রোমে আমি সব পেয়েছি.. সব! 

ক্রোমকে আরও ব্যবহার উপযোগী এবং ঝকঝকে করতে আপনার জন্য রয়েছে অজস্র থিম আর এক্সটনেশন। যারা অন্য ব্রাউজার দিয়ে এই পোস্ট পড়ছেন, আপনাদেরকেও নিমন্ত্রণ.. It's free and installs in seconds!



এই এক্সটেনশটা ইউজ করুন, আরো স্মুথ হবে।


ক্রোম এ বাংলা লিখা চোট বড় দেখার উপাই কি?
সেটিং>অপশন>আন্ডার দ্যা হুড>ওয়েব কন্টেন্ট>কাস্টমাইজ ফন্টস্ এ যান। তারপর যত খুশি বড় করুন। 


এরপরও যদি না হয় তাহলে এটা দেখুন
চ্যাটবক্স?
এটা দেখেন তো!  



নেট থেকে: তানভীর চৌধুরী পিয়েল এর সৌজন্যে

শুক্রবার, ১৪ জানুয়ারি, ২০১১

গুগল রিডারঃ নিয়মিত পড়ার জন্য অসাধারণ এক টুল





রিডার গুগলের অসাধারণ এক টুল। ধরুন আপনি ১০০০ ব্লগ নিয়মিত পড়েন। ১০০০ ব্লগেই কিন্তু প্রতিদিন পোস্ট আসেনা, আসে প্রায় ২০০ ব্লগে। কিন্তু কোন ২০০ ব্লগে পোস্ট এলো সেটা জানার জন্য আপনাকে ১০০০ ব্লগেই ভিজিট করতে হবে প্রতিদিন। এরপর আবার নতুন পোস্টগুলোতে ক্লিক করে পড়তে হবে। আপনাকে এই ঝামেলা থেকে মুক্তি দেবে গুগল রিডার। আপনার সাবস্ক্রাইব করা ব্লগগুলোর ভেতর যেটিতে সবার শেষে পোস্ট আসবে সেটি থাকবে সবার উপরে, তার একটু আগেরটা ঠিক পরে এভাবে সিরিয়াল অনুযায়ী।




এরপর মাউস দিয়ে সেগুলোতে ক্লিক করে বা শর্টকাট ইউজ করে পোস্টগুলো পড়তে পারবেন সহজেই। ফলে আপনার প্রিয় ব্লগগুলোর কোন পোস্টই আপনার মিস হবেনা, প্রতিদিন ব্লগগুলো পড়া যাবে অনেক কম সময়ে। আমি প্রতিদিন প্রায় ১ ঘন্টা নেটে থেকে ১০০০ এর কাছাকাছি ব্লগ পড়ি এই সিস্টেমে।




গুগল রিডারের জন্য প্রথমে একটি জিমেইল আইডি খুলে নিন। এরপর গুগল রিডারের লিঙ্কে যেয়ে আপনার পছন্দের ব্লগগুলোকে সাবস্ক্রাইব করুন। কোন ব্লগকে সাবস্ক্রাইব করার জন্য উপরে বামদিকে একটি Add subscription অপশান আছে। সেখানে ক্লিক করে সহজেই আপনি সেই ব্লগটিকে সাবস্ক্রাইব করতে পারেন।




এছাড়া এই সাবস্ক্রাইবড ব্লগগুলোকে বিভিন্ন ক্যাটাগরীতে তালিকাভূক্ত করতে পারবেন। কোন ক্যাটাগরীতে কয়টা নতুন পোস্ট এসেছে তার সংখ্যাও উল্লেখ করা থাকবে ক্যাটাগরীর পাশে। ফলে কোন নির্দিষ্ট জায়গার পোস্টগুলো একসাথে পাওয়া যাবে।



যেমন ধরুনঃ আপনি সামহোয়্যারইনের সাবস্ক্রাইবড কিছু ব্লগারের পোস্ট পড়তে চান, এক্ষেত্রে সামহোয়্যারইন ক্যাটাগরিতে ক্লিক করলে শুধু সামহোয়্যারইনের পোস্টগুলো আসবে। অনুরূপভাবে এটা সংবাদপত্র, ব্লগস্পট ব্লগ বা অন্যান্য ক্যাটাগরীর জন্যও প্রযোজ্য হবে।

কোন ক্যাটাগরীর পোস্ট পড়তে না চাইলে তা মার্ক এজ রিড অপশান দিয়ে সহজেই করা যাবে। গুগল রিডারের সবচেয়ে বড় সুবিধা বলে আমার যেটাকে মনে হয় সেটা হচ্ছে ব্লগার ব্লগে ইমপোর্ট সিস্টেমটা। সেটা নিয়ে পরের পোস্টে লিখবো। কোথাও কোন সমস্যা হলে জিজ্ঞাসা করতে পারেন। আমার জানা থাকলে উত্তর দেওয়ার চেষ্টা করবো।