অডিও-ভিডিও লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
অডিও-ভিডিও লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

বুধবার, ৩০ মার্চ, ২০১১

ভিডিও ফাইলকে অডিও ফাইলে রূপান্তর

*.MPG, *.DAT, *.VOB ইত্যাদি ভিডিও ফাইলকে হিরো এমপিথ্রি প্লেয়ার সফটওয়্যার দিয়ে খুব সহজেই অডিও ফাইলে রূপান্তর করা যায়। কিন্তু যে ভিডিও ফাইলগুলো হিরো দিয়ে খোলে না (যেমন *.wmv, *.avi) সেসবের রূপান্তরের কাজটি করতে হবে উইন্ডোজ মুভি মেকার সফটওয়্যার দিয়ে।
ভিডিও থেকে অডিও ফাইলেরূপান্তরের জন্য প্রথমে Start থেকে All Programs-এ গিয়ে Windows Movie maker খুলতে হবে।এরপর Import video-এ ক্লিক করুন। নতুন যে উইন্ডো আসবে সেটির নিচে create clips for video files বক্স থেকে টিক চিহ্ন তুলে দিয়ে যে ফাইলটির মেমোরি কমাতে চান সেটি নির্বাচন করে Import-এ ক্লিক করুন। এখন ভিডিও ফাইলটিকে মাউস দিয়ে টেনে এনে (ড্র্যাগ) নিচের Audio/Music বক্সে ছেড়ে দিতে হবে।ওপরের ভিডিও ফাইলটি মুছে ফেলুন। এখন File থেকে Save Movie File-এ ক্লিক করুন। নতুন উইন্ডো এলে Next, Next, Next-এ ক্লিক করুন। কিছু সময় অপেক্ষা করে দেখবেন Finish লেখা এসেছে। এখন My Documents থেকে My Videos -এ গিয়ে দেখবেন ভিডিও ফাইলটি অডিও (.wma) ফাইল এ রূপান্তরিত হয়েছে।

সোমবার, ১৭ জানুয়ারি, ২০১১

Youtube থেকে Video ফাইলকে Audio আকারে শোনা ও ডাউনলোড করা

টিউন।Youtube থেকে সাধারণত আমরা ভিডিও ফাইল দেখি ও ডাউনলোড করি।কিছু ফাইল আছে যেগুলোর শুধুমাত্র অডিও প্রয়োজন ভিডিও এর ততটা প্রয়োজন নেই।
যেমনটা আমার গতকাল হয়েছে।দুজন বক্তার তর্ক শুনছিলাম ডাউনলোড করার সময় দেখি অনেক বড় ।কিন্ত আমার ভিডিও দেখার তেমন প্রয়োজন নেই শুধু অডিও আকারে ডাউনলোড করলেই হবে ।তখন এই সাইটে গিয়ে লিংক প্রবেশ করে তাকে অডিওতে কনভার্ট করার পর ডাউনলোড করলাম।
সেই সাথে শুনারও ব্যবস্থা আছে।
ফলে ফাইলটার আকারও অনেক কমে আসলো।
যেমন ভিডিও ফাইল যেটা ১৮মেগাবাইট সেটা ৪মেগাবাইট-এ নেমে আসলো।
এই ওয়েবসাইটে Standard কোয়ালিটি এবং High Quality উভয় ফরম্যাটে নামানো যাবে।
তবে আমি দেখেছি High এর চেয়ে Standard ই ভালো।কারণ এতে ফাইলের মানের তেমন পরিবর্তন হয় না বরং আকার কমে আসে।
এক্ষেত্রে আইডিএম ও মজিলা ফায়ারফক্স ব্যবহার বেশ ভালো।
ওয়েবসাইটটির ঠিকানা:
http://www.listentoyoutube.com/

বৃহস্পতিবার, ২৩ ডিসেম্বর, ২০১০

কনভার্ট করুন যে কোন অডিও , ভিডিও অথবা ছবি

ধরুন, কোন একটা গান শুনছেন। খুব ভাল লেগে গেল। ভাবছেন, এই গানের মিউজিকটা তো চমৎকার। রিংটোন হিসেবে থাকলে মন্দ হত না। কিন্তু কনভার্ট করার ঝামেলা। তাই চিন্তা বাদ দিলেন। অথবা কোন একটা ভিডিও দেখছেন, এর একটা ক্লিপিংস আপনার দরকার মনে করছেন। কিন্তু সেই একই ঝামেলা। কনভার্টার নেই এমন পিসি খুব কমই আছে। কম-বেশি প্রায় সবার পিসিতেই এক কিংবা একাধিক কনভার্টার রয়েছে। কিন্তু অনেকগুলোই অনেক জটিল মনে হয় আপনার কাছে কিংবা সময় লাগে প্রচুর, কাজ করতে। সব সমস্যা থেকে মুক্তি দিবে আপনাকে ...................
...........................................

কনভার্টারটির নাম "ফরম্যাট ফ্যাক্টরি"। এটি খুবই সহজ ব্যবহার। এই সফটওয়্যারটির সাইজ ৪১ মেগাবাইটের চেয়ে একটু বেশি। যে কেউ ইনস্টল করেই ব্যবহার শুরু করে দিতে পারেন। এক্সপি, ভিসতা কিংবা সেভেন- সব অপারেটিং সিস্টেমেই চলবে।

যে কোন গান , ভিডিও কিংবা ছবিকে আপনার ইচ্ছামত ফরম্যাটে নিন নিমিষেই।
Click this link...
ডাউনলোড করুন