ইমেইল লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
ইমেইল লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

বুধবার, ১৪ সেপ্টেম্বর, ২০১১

আপনার ইয়াহু মেইলে কে প্রবেশ করেছিল?

আপনার ইয়াহু ই-মেইলের গোপন নম্বর (পাসওয়ার্ড) কেউ জেনে গেলে মাঝেমধ্যে আপনার ই-মেইল ঠিকানায় প্রবেশ করতে পারে। কেউ আপনার ই-মেইল ঠিকানায় প্রবেশ করেছে কি না, কিংবা কোন আইপি ঠিকানা থেকে আপনার মেইল ঠিকানায় প্রবেশ করেছিল, এটা জানতে ইয়াহু মেইলে লগইন করে আপনার নামের ওপর ক্লিক করে Account Information নির্বাচন করুন। গোপন নম্বর দিতে বললে পুনরায় দিয়ে লগইন করুন।

মঙ্গলবার, ২৮ জুন, ২০১১

কিভাবে বুঝবেন আপনার পাঠানো মেইল প্রাপক পড়েছে কিনা?

আপনি কাউকে  মেইল করেছেন, সেই মেইলটি প্রাপক পড়েছে কিনা তা স্বাভাবিকভাবে জানার উপায় নেই। এমন কোন পদ্ধতি যদি থাকতো যে মেইল পড়ার সাথে সাথে আপনি জানতে পারবেন তাহলে কেমন হতো! ‘স্পাই পিগ’ দ্বারা এমনই সুবিধা পাওয়া যাবে। 
ধাপ১) এজন্য www.spypig.com এ আপনার মেইল ঠিকানা দ্বারা রেজিষ্ট্রেশন করতে হবে।
ধাপ২) বাম পাশের প্যানেলে MySpyPig Factory এ ক্লিক করে Your email address এ আপনার মেইল ঠিকানা (যে ঠিকানাতে মেইল পড়ার তথ্য জনতে চান)।
ধাপ৩) Your message title এ মেইল শিরোনাম দিন।
ধাপ৪) Select your SpyPig tracking image এ ছবি নির্বাচন করুন। এই ছবিটিই মেইল পড়ার বিষয়টি ট্রেকিং করবে, যা মেইলের সাথে মেইল করে পাঠাতে হবে। আপনার চাইলে আপনার পছন্দের ছবি যুক্ত করতে পারেন।
ধাপ৫) Click to Create My SpyPig বাটনে ক্লিক করুন।
ধাপ৬) এখন ৬০ সেকেন্ডের মধ্যে নিচের ছবিটি কপি করে আপনার মেইলে অথবা মেইল সিগনেচারে পেষ্ট করুন।
এবার আপনি কাউকে মেইল পাঠালে প্রাপক মেইল পড়ার সাথে সাথে SpyPig Notification  নামে একটি মেইল আসবে। এই মেইলটিতে প্রাপকের মেইলটি পড়ার সময়, প্রাপকের অবস্থান, কতবার পড়েছে (সর্বোচ্চ ৫বার), প্রাপকের আইপি এবং অ্যাপলিকেশনের (ব্রাউজার, অপারেটিং সিস্টেম) তথ্য আসবে।

একসাথে একাধিক মেইল চেক করুন

আপনার যদি গুগল, ইয়াহু, হটমেইল বা এরকম বিভিন্ন ইমেইল একাউন্ট থাকে তাহলে সেগুলো খুলে চেক করা বেশ ঝামেলা বা সময় সাপেক্ষ ব্যাপার। একটি যাইগাতেই যদি সকল ধরনের মেইল চেক করার ব্যবস্থা করা যেত তাহলে বেশ হতে। ই-প্রোম্পটার সফটওয়্যারের সাহায্যে আপনি গুগল, ইয়াহু, হটমেইল, এএলও, রেডিফমেইল, এমএসএন, যেকোন ধরনে পপ সহ ১০০টিরও বেশী মেইল একাউন্টের মেইল চেক এবং মেইল পাঠাতে পারবেন। ৯০৯ কিলোবাইটের এই সফটওয়্যারটিwww.eprompter.com থেকে ডাউলোড করে ইনষ্টল করে নিন। এবার সফটওয়্যারটি চালু করে Menu থেকে New Account ক্লিক করে ইমেইল ঠিকানা লিখে Next করুন এবং পাসওয়ার্ড লিখে Next করলে ইমেইল ঠিকানা যোগ হবে। এভাবে আপনি ইচ্ছামত ইমেইল ঠিকানা যুক্ত করতে পারেন। প্রত্যেকটি ইমেইল আলাদা আলাদা রঙে দেখাবে, যা সয়ংক্রিয়ভাবে আপডেট হবে। কতটি মেইল এসেছে তা সিস্টেম ট্রেতে থাকা আইকনে ধারাবাহিকভাবে দেখা যাবে। ফলে আপনি সহজে বুঝতে পারবেন আপনার কোন একাউন্টে কতগুলো মেইল এসেছে।

শনিবার, ২১ মে, ২০১১

ই-মেইল ঠিকানা চুরি হয়েছে?

আজকাল ই-মেইল ঠিকানা ও পাসওয়ার্ড চুরি বা হ্যাকড হওয়ার কথা প্রায়ই শোনা যায়। যাঁরা হ্যাকিংয়ের শিকার হয়েছেন তাঁদের ভালোই জানা আছে তখন কী দুর্ভোগ পোহাতে হয়। তবে স্বস্তির কথা হলো ই-মেইল ঠিকানা চুরি হয়ে গেলে সেটা উদ্ধার করা যায়।
ইয়াহুর ক্ষেত্রে: ইয়াহুতে ঢোকার সময় যখন ‘লগ-ইন’ করতে পারবেন না, তখন লগইনের নিচে I can’t access my account-এ ক্লিক করুন। নতুন পেজ এলে My password doesn’t work নির্বাচন করে Next-এ ক্লিক করুন। এরপর My Yahoo! ID-এ আপনার ই-মেইল ঠিকানা (আইডি) লিখে Enter the code shown বক্সে নিচের সংকেতগুলো লিখে Next-এ ক্লিক করুন। নতুন পেজ এলে My alternate email-এ আপনার বিকল্প ই-মেইল ঠিকানাটি লিখে Next-এ ক্লিক করুন। আপনার বিকল্প ঠিকানায় একটি ই-মেইল যাবে এবং সেই মেইলে একটি লিংক থাকবে। ওই লিংকে ক্লিক করলে নতুন পাসওয়ার্ড চাইবে। তখন নতুন পাসওয়ার্ড দিয়ে ই-মেইল ঠিকানা উদ্ধার করতে পারবেন। আপনার ই-মেইল অ্যাকাউন্টে যদি বিকল্প ই-মেইল না দেওয়া থাকে বা আপনার alternate ই-মেইল আইডিও যদি হ্যাকিং হয়ে যায়, তাহলে My alternate email-এর নিচের অপশনটি I can’t access any of the above নির্বাচন করে Next-এ ক্লিক করুন। নতুন পেজ এলে আপনাকে দুটি প্রশ্ন করা হবে (যে প্রশ্নগুলো ই-মেইল ঠিকানা তৈরি করার সময় নির্বাচন করে দিয়েছিলেন)। প্রশ্নগুলোর সঠিক উত্তর দিলেই নতুন পাসওয়ার্ড চাইবে। তখন নতুন পাসওয়ার্ড দিয়ে আপনার ই-মেইল ঠিকানা পুনরুদ্ধার করতে পারবেন।
জিমেইলের ক্ষেত্রে: জিমেইলে ঢোকার যখন লগ-ইন করতে পারবেন না, তখন লগ-ইনের নিচে Can’t access your account?-এ ক্লিক করুন। নতুন পেজ এলে E-mail address-এ আপনার ই-মেইল ঠিকানা লিখে Submit করুন। এখন কোড বক্সে ওপরের সংকেত লিখে Continue করুন। নতুন পেজ এলে আপনার বিকল্প ই-মেইল ঠিকানার অপশনটি নির্বাচন করা থাকবে, না থাকলে নির্বাচন করে Continue-এ ক্লিক করুন। আপনার alternate ই-মেইল আইডিতে একটি মেইল যাবে এবং সেই মেইলে একটি লিংক থাকবে। ওই লিংকে ক্লিক করলে নতুন পাসওয়ার্ড চাইবে। তখন নতুন পাসওয়ার্ড দিয়ে আপনার ই-মেইল ঠিকানা উদ্ধার করতে পারবেন। আপনার ই-মেইল আইডিতে যদি alternate ই-মেইল না দেওয়া থাকে তাহলে Answer your security question নির্বাচন করে Continue-তে ক্লিক করুন। নতুন পেজ এলে আপনাকে একটি প্রশ্ন করা হবে (যে প্রশ্নটি ই-মেইল ঠিকানা তৈরি করার সময় নির্বাচন করে দিয়েছিলেন)। প্রশ্নটির সঠিক উত্তর দিলেই নতুন পাসওয়ার্ড চাইবে। তখন নতুন পাসওয়ার্ড দিয়ে আপনার ই-মেইল আইডি ফিরে পাবেন।প্রশ্নটির উত্তরও যদি ভুলে যান বা কেউ পরিবর্তন করে ফেলে তাহলে I can’t answer my security question নির্বাচন করে Continue-তে ক্লিক করুন বা সরাসরি https://www.google.com/ support/ accounts/bin/request.py?hl= en&contact_type= acc_reco&ara=2&ctx=acc_reco&source=no_ts&rd=1 ঠিকানায় যান। এখানে একটি ফরম পাবেন, সেটি পূরণ করে Submit-এ ক্লিক করুন। ফরম পূরণ করার সময় সবগুলো প্রশ্নের উত্তর সঠিক দিয়ে থাকলে ২৪ ঘণ্টা পর আপনার অন্য ই-মেইল ঠিকানায় (যেটি ফরম পূরণ করার সময় দিয়েছেন) একটি মেইল যাবে। সেটির লিংকে ক্লিক করলে নতুন পাসওয়ার্ড চাইবে। তখন নতুন পাসওয়ার্ড দিয়ে আপনার ই-মেইল আইডি ফিরে পেতে পারবেন।

বৃহস্পতিবার, ২১ এপ্রিল, ২০১১

কম সময়ে একাধিক মেইল চেক

অনেকের ইয়াহু, জিমেইল, হটমেইল ইত্যাদি মিলিয়ে একাধিক মেইল অ্যাকাউন্ট রয়েছে। কোনোটা ব্যক্তিগত, আবার কোনোটা অফিসিয়াল কাজের। আর এক্ষেত্রে প্রত্যেকটি মেইল অ্যাকাউন্ট আলাদা আলাদাভাবে চেক করা যেমন কষ্টকর তেমন সময়সাপেক্ষ। তাই যারা গতিময় বিশ্বের সঙ্গে খাপখাইয়ে চলতে ভালোবাসেন তাদের জন্য আছে মাল্টি ই-মেইল নোটিফায়ার [এমইএন]। সফটওয়্যারটির সাহায্যে ডেস্কটপে বসেই তুলানামূলক কম সময়ের মধ্যে সবগুলো মেইল অ্যাকাউন্টের খোঁজখবর রাখা যায়। এক্ষেত্রে প্রতিটা ই-মেইল আইডির জন্য আলাদাভাবে শুধু একবারই লগ-ইন করতে হবে। পরে এমইএন প্রতি ১০ মিনিট পর পর স্বয়ংক্রিয়ভাবে জানান দেবে নতুন কোনো মেইল এসেছে কিনা। মজার ব্যাপার হচ্ছে, এখানে আপনার যত ইচ্ছা তত মেইল অ্যাকাউন্ট যোগ করা যাবে। এছাড়া প্রতিটি অ্যাকাউন্টের জন্য পছন্দমতো আলাদা আলাদা এলার্ট-টোনও সেট করা যাবে। http://www.mediafire.com/?nyy5jadotmc#1 লিঙ্ক থেকে এমইএন সফটওয়্যারটি ডাউনলোড করে নিতে হবে।

রবিবার, ১৯ ডিসেম্বর, ২০১০

জিমেইলে একাধিক মেইল সুবিধা চালু

এক সঙ্গে একই ব্রাউজারে একাধিক জিমেইল অ্যাকাউন্ট খোলা যাবে
জিমেইলে অ্যাকাউন্ট সাইন ইন করে একাধিক মেইল ঠিকানা ব্যবস্থাপনার সুবিধা চালু করেছে গুগল। গত বুধবার আনুষ্ঠানিকভাবে ফিচারটির উদ্বোধন করা হয়। গুগল জানিয়েছে, প্রয়োজনের তাগিদেই অনেকে একাধিক ই-মেইল ঠিকানা ব্যবহার করে থাকেন। ই-মেইল ইনবক্স পরীক্ষা এবং অন্যান্য কাজে সবগুলো অ্যাকাউন্টে আলাদাভাবে লগ-ইন করতে হয়। আলাদাভাবে লগ-ইন করায় অনেক বেশি সময় লাগে ব্যবহারকারীদের। এ সীমাবদ্ধতা দূর করার জন্য 'ই-মেইল ডেলিগেশন' ফিচার চালু করা হয়েছে। নতুন ফিচারটি একবার চালু করে ব্যবহারকারীরা একটি ই-মেইল অ্যাকাউন্টে লগ-ইন করে এক ক্লিকেই অপর অ্যাকাউন্টগুলোতে চলে যেতে পারবেন। এজন্য আলাদা করে লগ-ইন করতে হবে না। ফিচারটি চালু করার জন মূল জিমেইল অ্যাকাউন্টটিতে সাইন-ইন করতে হবে। এবার সেটিংস থেকে 'অ্যাকাউন্টস অ্যান্ড ইমপোর্ট' বিভাগে যেতে হবে। এরপর 'গ্রান্ড অ্যাক্সেস টু ইওর অ্যাকাউন্ট' বিভাগের মাধ্যমে মেইল ঠিকানা যুক্ত করে নিতে হবে। এরপর মূল অ্যাকাউন্টে লগ-ইন করে উপর থেকে একটি থেকে আরেকটি অ্যাকাউন্টে যাওয়া যাবে। মেইল দেখার পাশপাশি সবগুলো সেটিংস কাস্টোমাইজ করার সুবিধাও পাওয়া যাবে ফিচারটির মাধ্যমে। এর আগে তৃতীয় পক্ষের টুলসের মাধ্যমে একাধিক মেইল ঠিকানার ই-মেইল পরীক্ষা করা গেলেও সেটিংস কাস্টোমাইজ করার সুযোগ ছিল না।