Wifi লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
Wifi লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

মঙ্গলবার, ২৬ মার্চ, ২০১৩

ল্যাপটপে থাকা ব্রডব্যান্ড থেকেই তৈরি করুন ওয়াইফাই


আপনার ল্যাপটপে থাকা ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ থেকেই তৈরি করতে পারেন তারহীন দ্রতগতির ওয়াইফাই সংযোগ। এর ফলে দ্রুতগতির ইন্টারনেট-সুবিধা পেতে পারেন এবং সেটি কম্পিউটার, ল্যাপটপ, স্মার্টফোন কিংবা ট্যাবলেটেও ব্যবহার করতে পারেন। ব্রডব্যান্ড থেকে ওয়াইফাই-সুবিধা তৈরি করতে চাইলে http://biblprog.org.ua/en/connectify ঠিকানা থেকে Connectify_Hotspot নামের সফটওয়্যারটি নামিয়ে নিন। ইনস্টল করে নিন নিজের ল্যাপটপে। তারপর ল্যাপটপটির আশপাশে অন্য একটি ল্যাপটপ অথবা স্মার্টফোন দিয়ে ব্যবহার করুন তারবিহীন ওয়াইফাই ইন্টারনেটসেবা। এ ক্ষেত্রে যে ল্যাপটপে ব্রডব্যান্ড সংযোগ আছে, সেটি একটি রাউটার হিসেবে কাজ করবে। সফটওয়্যারটি ইনস্টল করার পর অন্য ল্যাপটপ ও মোবাইলে ইন্টারনেট সংযোগ পাওয়ার জন্য একটি গোপন নম্বর (পাসওয়ার্ড) চাইবে, যা অ্যাডমিন হিসেবে আপনাকে বসাতে হবে ও কানেক্ট বোতামে ক্লিক করতে হবে। 
এ ক্ষেত্রে পছন্দসই একটি গোপন নম্বর দিন। এ গোপন নম্বরটি মনে রাখুন। এ ওয়াইফাই সংযোগ থেকে ইন্টারনেট সংযোগ পেতে চাইলে অবশ্যই এ গোপন নম্বরটি লাগবে। এবার উপভোগ করুন ওয়াইফাই ইন্টারনেট সেবা। ডেস্কটপে এই ব্যবস্থা করতে গেলে অবশ্যই ওয়াইফাই যন্ত্র লাগবে।

শনিবার, ১৫ ডিসেম্বর, ২০১২

ল্যাপটপকে ওয়াইফাই হিসেবে ব্যবহার করুন খুব সহজেই!!



বাসায় অনেকেই কমবেশি ল্যাপটপ কম্পিউটার ব্যবহার করেন। এ ছাড়া এখানকার বেশির ভাগ মোবাইল ফোনে তারহীন ওয়াফাই সংযোগ-সুবিধা রয়েছে। অনেকেই কোনো ওয়াফাই জোনে (যেখানে ওয়াইফাই সংযোগ আছে) গিয়ে সেই মোবাইল ফোন বা ল্যাপটপ কম্পিউটার দিয়ে ইন্টারনেট ব্যবহার করেন। এখন আপনি চাইলে নিজের ল্যাপটপ বা কম্পিউটারকেই ওয়াইফাই হটস্পট হিসেবে ব্যবহার করতে পারেন। ওয়াইফাই হটস্পট মানে হলো,

মঙ্গলবার, ১৪ আগস্ট, ২০১২

আপনার ল্যাপটপ বা কম্পিউটারকে বানিয়ে ফেলুন ওয়াইফাই হটস্পট মাত্র ১০ সেকেন্ডে



আজ আপনাদের সামনে নিয়ে হাজির হলাম Connectify Pro 3.4 নিয়ে একদম আপডেট ভার্ষন। আমরা যারা ব্রডব্যন্ডের লাইন ইউস করি পিসিতে লাগিয়ে তখন এক জাইগা থেকে আরেক জাইগাই যাওয়া যায়না । ধরেন আপনার বাসায় ৫ জন বন্ধু এলো তাদের ল্যাপটপ আছে কিন্তু আপনি একটা লাইন তো আর ৫ জনকে দিতে পারবেন না । যদি এইটা থাকে তাহলে একসাথে সবাইকে চমকিয়ে দিতে পারেন। আর এইজন্য আপনার কোন কিছুই করা লাগবেনা শুধু সফ্টওয়ারটা খুলে কানেক্ট দিয়ে দিল্ই হয়ে গেলো আপনার ওয়াইফাই হটস্পট। আবার আপনি আপনার নাম দিতে পারেন , পাসওয়ার্ড দিয়ে লক করে রাখতে পারবেন আরো অনেক কিছু। কিন্তু মনে মনে ভাবছেন কত বড় হবে? মাত্র ১৪ এমবি আর ডাউনলোড করে নিন মিডিয়াফায়ার থেকে।

পাসওয়ার্ড: tunerworldbd.com 
সৌজন্যঃ tunerworldbd, UNTRACEABLE.eXe

শনিবার, ২৯ অক্টোবর, ২০১১

আপনার Windows XP অপারেটিং সিস্টেম চালিত কম্পিউটারটি ওয়্যারলেস রাউটার ছাড়াই রাউটারে পরিনত করুন!!!

Windows XP অপারেটিং সিস্টেম চালিত কম্পিউটারটি যদি ওয়্যারলেস রাউটার হিসাবে কাজ করে তাহলে কেমন লাগবে আপনার? আশা করি ভালই লাগবে, তাহলে আর দেরি কেন, চলুন কাজ শুরু 

শুক্রবার, ৩ জুন, ২০১১

বাসায় ওয়াই ফাই সেটআপ- টিপস

 
আপনি যদি ল্যাপটপে ওয়াইফাই ব্যবহার করতে চান তাহলে শুধু একটা ওয়াইফাই রাউটার কিনলেই হবে। আর ডেস্কটপে ব্যবহার করতে চাইলে ডেস্কটপের জন্য আলাদা এডাপ্টার কিনতে হবে। অথবা চাইলে ডেস্কটপে রাউটার থেকে ল্যান ক্যাবল দিয়েও ইন্টারনেট ও নেটওয়ার্কিং এর কাজ করতে পারবেন। বাজারে দুই ধরনের রাউটার পাওয়া যায়। ৫৪ এমবিপিএস এবং ৩০০ এমবিপিএস। মোটামুটি ২২০০ টাকার মধ্যেই ৫৪ এমবিপিএস রাউটার পাওয়া সম্ভব। আর রাউটার সেটাপ করা অনেকটা ক্যাবল ইন্টারনেট সেটাপের মতোই। এটা সংশ্লিষ্ট ম্যানুয়াল দেখে সহজেই আপনি করে নিতে পারবেন।