পেন ড্রাইভ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
পেন ড্রাইভ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

বুধবার, ৪ মে, ২০১১

সফটওয়্যার ছাড়াই পেনড্রাইভের অটোরান বন্ধ

ডেটা স্থানান্তরের জন্য ব্যবহার করা হয় পেনড্রাইভ। কম্পিউটারে ভাইরাস ছড়ানোর জন্যও দায়ী পেনড্রাইভ। ডেটা স্থানান্তরের জন্য যখন কম্পিউটারে পেনড্রাইভ যুক্ত করা হয়, তখন অনেক সময় পেনড্রাইভ স্বয়ংক্রিয়ভাবে (অটোরান) খুলে যায় এবং পেনড্রাইভে ভাইরাস থাকলে তা কম্পিউটারে ছড়িয়ে পড়ে।
পেনড্রাইভের অটোপ্লে বা অটোরান বন্ধ করার জন্য প্রথমে Start মেনু থেকে Run-এ ক্লিক করে gpedit.msc লিখে Ok-তে ক্লিক করুন। যে উইন্ডোটি আসবে সেটিতে User configuration-এর বাঁ পাশের (+)-এ ক্লিক করে Administrative Templates-এর বাঁ পাশের (+)-এ ক্লিক করুন। তারপর System-এ ক্লিক করলে দেখবেন ডান পাশের উইন্ডোতে Turn off Autoplay নামে একটি লেখা এসেছে। সেটিতে দুই ক্লিক করে Enable নির্বাচন করুন।Turn off Autoplay on অংশে All drives নির্বাচন করে Ok করে বেরিয়ে আসুন।
পেনড্রাইভ কখনো দুই ক্লিক করে খুলবেন না। প্রয়োজনে অ্যান্টিভাইরাস দিয়ে স্ক্যান করে ফোল্ডার অপশনের সাহায্যে বা মাই কম্পিউটারের অ্যাড্রেসবারের মেনুতে ক্লিক করে পেনড্রাইভ নির্বাচন করে খুলুন।

বুধবার, ২ ফেব্রুয়ারি, ২০১১

পেনড্রাইভ ব্যবহারে সতর্কতা

কম্পিউটারে ভাইরাস ছড়ানোর জন্য দায়ী পেনড্রাইভ। তথ্য বা ডেটা স্থানান্তরের জন্য যখন কম্পিউটারে পেনড্রাইভ লাগানো হয়, তখন অনেক সময় পেনড্রাইভ অটো ওপেন হয়ে যায় এবং পেনড্রাইভে ভাইরাস থাকলে তা কম্পিউটারে ছড়িয়ে পড়ে। কিন্তু আমরা যদি পেনড্রাইভের অটো প্লে বন্ধ করে দিই এবং টাস্কবারের নেভিগেটর থেকে বা ফোল্ডার অপশনের মাধ্যমে পেনড্রাইভ ব্যবহার করি, তাহলে কম্পিউটারে ভাইরাস ছড়াবে না।
পেনড্রাইভের অটো প্লে বন্ধ করার জন্য প্রথমে Start মেনু থেকে Run-এ ক্লিক করে gpedit.msc লিখে Ok-তে ক্লিক করুন। যে উইন্ডোটি আসবে, সেটিতে User configuration-এর বাঁ পাশের (+)-এ ক্লিক করে Administrative Templates-এর বাঁ পাশের (+)-এ ক্লিক করুন। তারপর System-এ ক্লিক করলে দেখবেন ডান পাশের উইন্ডোতে Turn off Autoplay নামে একটি লেখা এসেছে। সেটিতে ডবল ক্লিক করে Enable নির্বাচন করে Turn off Autoplay on অংশে All drives নির্বাচন করে Ok করে বেরিয়ে আসুন।
টাস্কবার থেকে নেভিগেটর করে পেনড্রাইভ ব্যবহার করার জন্য প্রথমে টাস্কবারে মাউস রেখে ডান বাটনে ক্লিক করে Toolbars থেকে New Toolbar-এ যান। সেখান থেকে My computer নির্বাচন করে Ok-তে ক্লিক করুন। দেখবেন টাস্কবারে My computer-এর একটি লিংক এসেছে। এখন কোনো ফোল্ডার বা ফাইলে যেতে চাইলে বা কোনো কিছু ওপেন, কপি, কাট, পেস্ট, ডিলিট করতে চাইলে সেই লিংকের মাধ্যমে গিয়ে ফাইলে ডান বাটনে ক্লিক করলে ভাইরাস ছড়াবে না।
পেনড্রাইভে করে কোনো ফাইল বা ফোল্ডার অন্য কোনো কম্পিউটারে নিতে চাইলে সেগুলো জিপ করে নেবেন। জিপ করা ফাইল বা ফোল্ডারে ভাইরাস আক্রমণ করে না। কোনো ফাইল বা ফোল্ডার জিপ করতে চাইলে সেটিতে মাউস রেখে ডান বাটনে ক্লিক করে Send to Compressed (Zipped)-এ ক্লিক করুন। দেখবেন, জিপ হয়ে গেছে। আবার আনজিপ করতে চাইলে সেটিতে মাউস রেখে ডান বাটনে ক্লিক করে Extract All-এ ক্লিক করে পর পর দুবার Next-এ ক্লিক করে দেখবেন, আনজিপ হয়ে গেছে।
কম্পিউটারে সব সময় লেটেস্ট অ্যান্টি-ভাইরাস ব্যবহার করবেন এবং কয়েক দিন পর পর তা হালনাগাদ করবেন, যাতে ভাইরাস আক্রমণ করতে না পারে। একবার ভাইরাসে আক্রান্ত হয়ে গেলে আর অ্যান্টি-ভাইরাস ব্যবহার করে লাভ নেই। তখন পুনরায় আবার অপারেটিং সিস্টেম সেটআপ দিতে হবে।

রবিবার, ৩০ জানুয়ারি, ২০১১

পেনড্রাইভ/মেমোরি কার্ডে কোন ফাইল দেখা যাচ্ছে না কিন্তু জায়গা দখল করে আছে,তাহলে কি করবেন ?

পেনড্রাইভ বা মেমোরি কার্ডের ফাইল অনেক সময় ভাইরাসের কারনে সব সুপার হিডেন হয়ে যায়। ফলে ফাইল বা ফোল্ডার দেখা যায় না কিন্তু জায়গা ঠিকই দখল করে রাখে।এতে অনেকে ভাবে ভাইরাসের কারনে ফাইলগুলো ডিলিট হয়ে গিয়েছে। আসলে ফাইলগুলো যেখানে যেভাবে ছিল সেভাবেই আছে শুধু ভাইরেসের কারনে এগুলো দেখা যাচ্ছে না। এছাড়াও এই ফোল্ডার গুলোর নামে EXE ফাইল তৈরী হয়, এগুলোকে ডিলিট করে দিতে হবে।আজকে আপনদের এই সমস্যার একটি কার্যকর সমাধান দেবো।
এরকম সমস্যা হলে প্রথমে run এ গিয়ে cmd লিখেenter চাপুন। এবার আপনার পেনড্রাইভ বা মেমোরি কার্ড যে ড্রাইভে আছে তার অক্ষর(যেমন I: , J:, K: ) টাইপ করুন।এখন নিচের কমান্ড লিখে enter চাপুন-
attrib -s -r -h -a /s /d


আপনার সমস্যার সমাধান হয়ে যাবে এতেই।
ঐ কমান্ডগুলোর অর্থটাও বুঝে নিন-
এখানে attrib মানে attribute এর সংক্ষিপ্ত রুপ।
s = system file or super hidden
r = read only
h = hidden
a = archive
/d = directory
/s = sub directory

শনিবার, ২২ জানুয়ারি, ২০১১

আর নয় antivirus: নিজেই দূর করুন virus ছড়ানো

আমরা অনেকেই হয়তো একটার পর একটা এন্টি ভাইরাস ইন্সটল করে বিরক্ত অথবা বারবার XP সেটআপ দিয়ে ক্লান্ত। কেননা কদিনের মধ্যে ঠিকই পেনড্রাইভ দিয়ে ভাইরাস ঢুকে পড়ে। এজন্য আজ কয়েকটা সহজ কিন্তু কাযর্কর সমাধান দিই।
১. খুব সহজেই বন্ধ করুন পেনড্রাইভ দিয়ে ভাইরাস ছড়ানো
আগে আমরা দেখি ভাইরাস ছড়ায় কেমন করে। ভাইরাস আক্রান্ত পিসিতে পেনড্রাইভ লাগালে ভাইরাসটি পেনড্রাইভে তার একটা কপি তৈরি করে। আর একটা autorun.inf ফাইল তৈরি করে দেয়। এই আক্রান্ত পেনড্রাইভটি অন্য পিসিতে লাগানোর পর এর সাথে জড়িত যেকোন “Event” ঘটলে (যেমন open বা explore করলে ) autorun.inf ফাইলটি সক্রিয় হয়ে ভাইরাসটিকে Execute করে দেয়। তার মানে কোনভাবে এই autorun.inf ফাইলকে তৈরি হতে দেয়া না হলে, ভাইরাস পেনড্রাইভে থাকলেও Execute করবে না।
এখন সমাধান হল আগে থেকে আপনি আপনার পেনড্রাইভে একটা autorun.inf নামে “ফোল্ডার” (ফাইল নয়) তৈরি করে রাখুন। তাহলেই তাকে রিপ্লেস করে আক্রান্ত পিসির ভাইরাসটি নিজস্ব autorun.inf ফাইল তৈরি করতে পারবে না। কারণ, বেশিরভাগ ভাইরাস নির্মাতারা এই বিদঘুটে সমভাবনাটা এড়িয়েই যান।
২. সবসময় সিস্টেম ফাইল Show করুন
ভাইরাসের এক্সিকিউটেবল (*.exe) ফাইলগুলোর Attibute হয় সাধারনত Hidden এবং System File যা সাধারনত Show করা থাকে না। তাই আপনি বুঝতেও পারেননা আপনার পেনড্রাইভে ভাইরাস আছে কিনা। এধরনের ফাইল চিহ্নিত করতে Tools মেনু থেকে Folder Options এ গিয়ে View ট্যাব থেকে Show Hidden Files and Folders রেডিও বাটন সিলেক্ট করুন।এবার ঠিক তার নিচের Hide Extensions for known File Types এবং Hide Protected Operating System Files লেখা দুটি চেকবক্স আনচেক করে Apply দিয়ে Ok করে বেরিয়ে আসুন।
এবারে পেনড্রাইভে সন্দেহজনক কোন Hidden এক্সিকিউটেবল (*.exe) ফাইল দেখলে ডিলিট করে দিন।
৩. Drive Letter টাইপ করে পেনড্রাইভ খুলুন
ভাইরাস আক্রান্ত বা সন্দেহজনক পেনড্রাইভ কখনোই ডাবলক্লিক করে অথবা রাইট বাটনে ক্লিক দিয়ে (Open বা Explore করে) খুলবেন না। Address Bar থেকে Drive Letter (যেমনঃ D:\ বা I:\) টাইপ করে খুলবেন। এতে ভাইরাস থাকলেও তা আপনার পিসিকে আক্রান্ত করার সুযোগ পাবে না।
একইভাবে হার্ডডিস্কের অন্যান্য পার্টিশনে ভাইরাস থাকলে তা ডিলিট করুন এবং পিসি রিস্টার্ট দিন।
৪. স্টার্টআপ পরিষ্কার রাখুন
আপনার পিসি Boot করার পর যেসব প্রোগ্রাম লোড করে তা থাকে স্টার্টআপে। নিত্যপ্রয়োজনীয় প্রোগ্রামগুলো ছাড়া অন্যান্য প্রোগ্রামগুলোর চেকবক্স আনচেক করে দিন। এটি আপনি পাবেন উইন্ডোজের Run থেকে msconfig লিখে এন্টার দিলে যে ডায়ালগ বক্স আসবে তার Startup ট্যাব থেকে। এবারে পিসি রিস্টার্ট দিন।
৫. অপ্রয়োজনীয় Process দূর করুন
অনেকসময় ভাইরাস ফাইল চিহ্নিত করার পরেও তা ডিলিট করতে গেলে এরর দেয় বা “Access is Denied” দেখায়। এরকম হলে বুঝতে হবে ভাইরাস Process টি বর্তমানে Running অবস্থায় আছে যা আগে বন্ধ করতে হবে। আপনি Ctrl+Alt+Delete চেপে Task Manager থেকে প্রসেসটি বন্ধ করতে পারেন। কিন্তু সমস্যা হয় তখনই যখন প্রসেসটি থাকে Hidden যা Task Manager এ Show করে না। এক্ষেত্রে আপনি HijackThis নামের সফটওয়্যারটি ব্যবহার করতে পারেন যা বেশ ভাল একটি Spyware Remover।

টি আপনি ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। HijackThis স্টার্ট করে Scan করে তৈরি করা লগ ফাইলটি http://www.hijackthis.de/ এই সার্ভিসের মাধ্যমে সাবমিট করে কোন প্রোগ্রামের প্রসেস কিরকম বা রেটিং জেনে আপনি অনায়াসে Hidden Process গুলো দূর করতে পারবেন।
৬. দূর করুন সাধারণ ভাইরাস সমস্যা
পেন ড্রাইভের মাধমে যে ভাইরাস গুলো ধরে সেগুলো সাধারণ কিছু সমস্যা সৃষ্টি করে এই যেমন Disk Access নষ্ট করা, Folder Option Access নষ্ট করা ইত্যদি। ডিস্ক হিল ব্যবহার করে খুব সহজেই এইসব সমস্যার সমাধান করা যায়।
তাহলে শুরু করে দিন আপনার নিজে নিজে ভাইরাস নিধন অভিযান।

শুক্রবার, ২১ জানুয়ারি, ২০১১

পেন ড্রাইভের যত সমস্যার সমাধান

autorun.inf ফাইল সকল হার্ডড্রাইভ এবং পেন ড্রাইভ থেকে সরাতে পিসিকে সেফ মোডে রিবুট করুন।
start>run এ ক্লিক করুন।টাইপ বক্সে cmd লিখে এন্টার চাপুন।এবার কমান্ড কনসোলে গিএ লিখুন del /a:h /f c:\autorun.*
প্রতিটি হার্ড্ডিস্কের জন্য একই পদক্ষেপ শুধু প্রয়োজনীয় হার্ড্ডিস্কের অক্ষর "c" এর সাথে বদল করুন। wink
'open with' জনিত সমস্যার সমাধান
ডেস্কটপের মাই কম্পিউটারে ডাবল ক্লিক করেন।এবার টুলে যান এবং ফোল্ডার অপশনস নির্বাচন করে ভিউতে যান সেখানে Show Hidden files and folders এবং আনচেক করেন Hide Extension and
Hide protected operating system file.ওকে ক্লিক করেন।
এখন টাস্কম্যানেজার খুলুন (ctrl-shift-esc) সেখান থেকে প্রসেস নির্বাচন করুন এবং খুজুন wscript.exe পেলে প্রসেসটি বন্ধ করুন।
এখন যান Start -> Search খোজ করুন “autorun.inf”.
যেসব ফাইলে MS32DLL.dll.vbs লেখা আছে তা ডিলিট করুন
SHIFT + DELETE চেপে. একই সাথে সিস্টেম থেকেও ডিলিট করুন।
(C:\WINDOWS\ MS32DLL.dll.vbs)
এবার রেজিস্ট্রি এডিটরে যান Start -> Run -> Regedit এন্টার চাপুন।
নির্বাচন করুনHKEY_LOCAL_MACHINE –> Software –>Microsoft –>Windows –> Current Version –> Run.
খুজুন “MS32DLL” এবং ডিলিট করুন।
    এবার নির্বাচন করুন HKEY_CURRENT_USER –> Software –> Microsoft –> Internet Explorer –> Main.
এখনে একটা উইন্ডো পাবেন “Hacked by Godzilla” লেখা সেটা ডিলিট করুন।
রেজিস্ট্রি এডিটর বন্ধ করুন।
যান Start –> Run -> gpedit.msc এন্টার চাপুন।. চালু হবে“Group Policy”.
নির্বাচন করুন User Configuration –> Administrative Templates –> System –> ডাবল ক্লিক করুন “Turn off Auto play” .উইন্ডোতে নির্বাচন করুন
“Enabled” এবং “All drives”. এখন Group Policy বন্ধ করুন।
এখন যান Start –> Run -> msconfig -> Startup.
খুজুম MS32DLL, পছন্দ করুন Enable All, এবং আনচেক করুন “MS32DLL” ক্লিক এপ্লাই এবং ওকে।
“System Configuration Utility” থেকে বের হয়ে আসুন ও নির্বাচন করুন
“Exit without Restart”
সবশেষে যান My Computer -> Tools -> Folder Options -> View.
নির্বাচন করুন Hide Extension and Hide protected operating system file এবং don’t show hidden
files and folders.“Recycle bin” খালি করুন এবং পিসি “Restart” করুন।
The device ‘Generic volume’ cannot be stopped right now:
এর সমাধান
    যান My Computer -> Right click on drive icon
    নির্বাচন করুন hardware - > Device -> Policies
    নির্বাচন করুন Optimize for quick performance।
USB drive will not appear in your Computer এর সমাধান
এটা হতে পারে যে আপনি পেন ড্রাইভ পিসিতে যুক্ত করেছেন কিন্তু উইন্ডোজ ডিতেক্ট করেও আইকন শো করছে না।.এক্ষেত্রে মূল সমস্যায় উইন্ডোজে যে সে পেন ড্রাইভের জন্য প্রয়োজনীয় ড্রাইভ লেটার দিতে পারছে না।এর জন্য আমাদের যা করতে হবে
    * যান Start -> Run -> টাইপ করুন diskmgmt.msc এবং এন্টার চাপুন।
    * নির্বাচন করুন USB Drive -> এর উপর রাইট ক্লিক করুন. এখন ক্লিক করুন Change Drive Letter and paths
    * ড্রপ ডাউন মেনু থেকে অব্যাবহৃত ড্রাইভ লেটার পছন্দ করুন এবং ইয়েস ক্লিক করে কনফার্ম হয়ে ওয়ার্নিং মেসেজ ছেড়ে বেড়িয়ে আসুন।
    * এখন নতুন ড্রাইভ লেটার সহ আপনার পেন ড্রাইভ মাই কম্পিউটারে শো করবে।
    * এখন পেন ড্রাইভ ব্যাবহার করুন অনায়াসে।                               
Double click on drive opens new window এর সমাধান

মেথড ১।
    * যান Start -> Run and টাইপ করুন regsvr32 /i shell32.dll. ওকে ক্লিক করুন।
    * DllRegisterServer এবং DllInstall in shell32.dll succeeded মেসেজ আসবে।ব্যাস হয়ে গেল।
মেথড ২:
    * খুলুন Start >> Run এবং টাইপ করুন regedit
    * যান HKEY_CLASSES_ROOT/Directory/Shell. ডাবল ক্লিক করুন the default key টাইপ করুন none এবং ওকে চাপুন।
    * এবার যান HKEY_CLASSES_ROOT/Drive/Shell. ডাবল ক্লক করুন  the default key টাইপ করুন none এবং ওকে চাপুন।
পেন ড্রাইভ ব্যাবহারের কৌশলঃ
   ১।সবসময় পেন ড্রাইভ পোর্ট থেকে ৯০ ডিগ্রীতে ইন্সার্ট কতুন।
   ২।খুব বাজে পরিস্থিতি না হলে ফরম্যাট করবেন না।
   ৩।১৫ দিনে একবার হলেও ডি-ফ্র্যাগমেন্ট করুন।
   ৪।যখনই পেন ড্রাই আন-প্লাগ করবেন তখন safely remove option ব্যাবহার করুন।
   ৫।পেন ড্রাইভের সিরিয়াল নম্বর সযত্নে রাখুন।
   ৬।পেন ড্রাইভ খোলার আগে ভাইরাস আছে কিনা চেক করে নিন।