ফাইল লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
ফাইল লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

রবিবার, ৭ এপ্রিল, ২০১৩

অনলাইনে বিনা মূল্যে ৫ গিগাবাইট জায়গা!


ইন্টারনেটে ফাইল সংরক্ষণ করার নানা ধরনের সেবা রয়েছে। এসব সেবা ডেস্কটপ কম্পিউটারের পাশাপাশি স্মার্টফোনে বিশেষ অ্যাপ্লিকেশনের মাধ্যমেও ফাইল সংরক্ষণ ও ব্যবহার করা যায়। বিনা মূল্যে দেওয়া সেবার মধ্যে জনপ্রিয়তার তালিকায় রয়েছে ড্রপবক্স। তবে বিনা মূল্যে ড্রপবক্সে পাওয়া যায় মাত্র ২ গিগাবাইট জায়গা। 
সম্প্রতি চালু হয়েছে কপি ডট কম (www.copy.com)নামের নতুন সেবা ,এতে বিনা মূল্যে জায়গা পাওয়া যাবে ৫ গিগাবাইট। শুধু ৫ গিগাবাইট জায়গাই নয়, নতুন চালু হওয়ায় আরও বেশ কিছু সুবিধা দিচ্ছে প্রতিষ্ঠানটি।
শুরুতে যাঁরা নিবন্ধন করবেন, তাঁরা ৫ গিগাবাইট জায়গা পাবেন। আর ব্যবহারকারী যদি তাঁদের পরিচিত বা অপরিচিত কাউকে নিজের অ্যাকাউন্টের আওতায় রেফারেন্স লিংক থেকে নতুন অ্যাকাউন্ট খোলাতে পারেন, তাহলে পাবেন আরও ৫ গিগাবাইট জায়গা। এ ছাড়া ব্যবহারকারী যদি তাঁর টুইটার অ্যাকাউন্টে কপি ডট কমের একটি বার্তা টুইট করেন, তাহলে আরও ২ গিগাবাইট জায়গা বিনা মূল্যে ব্যবহারের সুযোগ পাবেন। অর্থাৎ, সব মিলিয়ে নতুন অফারের আওতায় একজন ব্যবহারকারী ১২ গিগাবাইট জায়গা ব্যবহার করতে পারবেন।

বুধবার, ২০ এপ্রিল, ২০১১

ডিলিট করা ফাইল পুনরুদ্ধার করুন

অনেক সময় ভুলবসত আমরা অনেক ফাইল পুরোপুরি ডিলেট করে ফেলি।কিন্তু যখন আমাদের ভুল ভাঙ্গে তখন আমাদের অনেক বেগ পেতে হয়।
কিন্তু আপনি নিচের লিংকে দেওয়া সফটয়্যারগুলো দিয়ে সহজেই আপনার হারিয়ে যাওয়া ফাইলগুলোকে পুনরুদ্ধার করতে পারবেন।আপনি আপনার পেনড্রাইভ,মেমোরী কার্ড সবখান থেকেই তা উদ্ধার করতে পারবেন।
I Care data recovery softwares

উপরের লিংকটিতে ৩ টি সফটয়্যার দেওয়া আছে ।যার প্রথমটি ফ্রি ।যা দিয়ে আপনি তাৎক্ষনিকভাবে ডিলিট হওয়া ফাইলগুলোকে উদ্ধার করতে পারবেন কিন্তু বেশী আগে ডিলিট হওয়া ফাইল উদ্ধার করতে পারবেন না।কিন্তু বাকি দুইটি সফটয়্যার দিয়ে আপনি ফরমেট,পার্টিশন ইত্যাদি চরম জিনিস দেওয়ার পরেও পূর্বের ফাইলগুলো ফিরে পেতে পারেন।তবে এ সফটয়্যারগুলো প্রফেশনাল সফটয়্যার তাই সিরিয়াল কি চাবে।
তবে সমস্যা নেই প্রত্যেকটি সফটয়্যারের সাথে প্রচুর পরিমাণে সিরিয়াল কি সরবরাহ করা হয়েছে।

শনিবার, ২৯ জানুয়ারি, ২০১১

Hidden File খুজে বের করুন সহজে

লুকানো ফাইল দ্রুত খুঁজে বের করতে প্রথমে http://www.brachrd.org/rarfile/hidden-remove.rar থেকে হিডেন রিমোভ সফটওয়্যার ডাউনলোড করতে হবে। এবার সফটওয়্যারের ফাইলটি আনজিপ করুন এবং যে ড্রাইভে ফাইল লুকানো রয়েছে, সে ড্রাইভটিতে সফটওয়্যারটি রান করুন। এবার ড্রাইভের সব লুকানো ফাইল দেখা যাবে।

ইচ্ছামত লক করুন দরকারী যেকোন ফাইল বা ফোল্ডার

কম্পিউটারে একাধিক ব্যবহারকারী থাকলে গুরুত্বপূর্ণ ফাইল বা ফোল্ডারের নিরাপত্তা নিয়ে চিন্তিত থাকেতে হয়। ফোল্ডার পাসওয়ার্ড দ্বারা লক করার বিভিন্ন ফ্রি সফটওয়্যার আছে তবে এগুলোর মধ্যে ইজি ফাইল লকার অন্যতম এবং বেশ নির্ভরযোগ্য। মাত্র ২২৬ কিলোবাইটের ফ্রিওয়্যার এই সফটওয়্যারটি www.xoslab.com থেকে ডাউনলোড করে নিন। এবার সফটওয়্যারটি ইনস্টল করে System মেনু থেকে পাসওয়ার্ড সেট করে নিন। এবার ফোল্ডার লক করতে Edit মেনু থেকে Add Folder এ ক্লিক করুন এবং Setting ডায়ালগ বক্স থেকে ব্রাউজ বাটনে ক্লিক করে যে ফোল্ডারটি লক করতে চান সেটি নির্বাচন করুন। এবার Accessible, Writable, Deletable, Visible থেকে দরকারী অপশনগুলো নির্বাচন করে OK করুন। ব্যাস আপনি যদি Access able নির্বাচন না করেন তাহলে উক্ত ফোল্ডার কেউ পড়তে পারবে না। এভাবে আপনি ইচ্ছামত ফাইল বা ফোল্ডার বিভিন্নভাবে লক করে রাখতে পারবেন। পরবর্তিতে সেট করা ফাইল/ফোল্ডারের এই সেটিংস পরিবর্তন, বা মুছতে পারবেন। আর দারুন ব্যাপার হচ্ছে সফটওয়্যারটি পাসওয়ার্ড ছাড়া আনইনস্টল করা যাবে না।