জিমেইল লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
জিমেইল লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

সোমবার, ৩০ মে, ২০১১

৩০ মিনিটে নিজের ডোমেইনে যোগ করুন জিমেইল সার্ভিস…


যখন প্রথম প্রথম ইমেইল আদানপ্রদান শুরু করি, তখন প্রায় প্রতিটি সার্ভিস প্রোভাইডারের সাথে আমার অন্তত একটি করে ইমেইল একাউন্ট ছিল। কালগর্ভে সেগুলো হারিয়ে গেছে।

এখন মাত্র দুইটি প্রোভাইডারকে ব্যবহার করি, প্রথমটি হলো ইয়াহু আর দ্বিতীয়টি হল জিমেইল। দিনে দিনে জিমেইলের উপর নির্ভরতা বাড়ছে, তাও আমার মূলত দুই/তিনটি কারনে। জিমেইলে স্প্যাম কম আসে, জিমেইল দ্রুত লোড হয়, গুগলের অনেকগুলো সার্ভিসের সাথে প্রতিনিয়ত যুক্ত বলে ক্রমাগত ইমেইল একাউন্ট ব্যবহার করতেই হয় আর সবচেয়ে বড় কথা হল মোবাইল ফোনে জিমেইলের ইন্টারফেস খুবই কার্যকরী। জিমেইলের গুনের কথায় আর গেলাম না।

আমাদের অনেকেই হয়তো জানি না, আপনার যদি একটি ডোমেইন থাকে তাহলে আপনি ডোমেইনটি জিমেইলে সাথে যুক্ত করে ৭ গিগাবাইটের ৫০টি একাউন্ট বিনামূল্যে খুলতে পারবেন। বিস্তারিত দেখতে পাবেন
এই পাতায় । জিমেইলের সাথে সাথে গুগলের অন্যান্য সার্ভিসগুলো (গুগল ডকস, গুগল টক, গুগল সাইটস, গুগল ক্যালেন্ডার) নিজ ডোমেইনের মাধ্যমে ব্যবহার করতে পারবেন।


পদক্ষেপ ১
গুগল apps এর সাইনআপ পেজে যান এবং শেষ আপনার এবং আপনার ডোমেইন সম্বন্ধীয় তথ্য দিন।

পদক্ষেপ ২
গুগলের নির্দেশমতো verification code সমেত একটি ফাইল আপনার হোস্টিংয়ে আপলোড করে ডোমেইনের উপর কতৃর্ত্ব প্রমাণ করুন।

পদক্ষেপ ৩
এবার আপনার হোস্টিংয়ের কন্ট্রোল প্যানেল থেকে গুগলের নির্দেশমতো MX record পরিবর্তণ করুন আর ২০ মিনিট অপেক্ষা করুন।

গুগলের বিভিন্ন সার্ভিসের জন্য আপনার url গুলো হবে নিন্মরুপ:
* জিমেইল
http://mail.google.com/a/ [আপনার ডোমেইন]
* গুগল ডকস
http://docs.google.com/a/ [আপনার ডোমেইন]
* গুগল ক্যালেন্ডার
http://www.google.com/calendar/hosted/ [আপনার ডোমেইন]
গুগল সাইটস
http://sites.google.com/a/ [আপনার ডোমেইন]

আজকাল প্রতিটি ডোমেইন এবং হোস্টিংয়ের সাথে কিছু ফ্রি ইমেইল একাউন্ট পাওয়া যায়। আমি যেহেতু Godaddy এবং Hostgator ব্যবহার করি, তাই ওদের ইমেইল সার্ভিসগুলো ব্যবহার করতে হতো। কিন্তু জিমেইলের সুবিধা পাওয়ার পর থেকে আর পেছনে ফিরে তাকাইনি। বর্তমানে আমার প্রায় সবগুলো ডোমেইনের জন্য ইমেইল সার্ভিস হিসেবে গুগলের এই সার্ভিসটি ব্যবহার করছি।

সোমবার, ২৫ এপ্রিল, ২০১১

দ্রুতগতিতে জিমেইল ব্রাউজ করুন

জিমেইল বেশ জনপ্রিয়। কিন্তু কোন কারনে যদি এটা লোড হতে দেরি হয় তাহলে বেশ বিরক্তিকর লাগে। যাদের ইন্টারনেটের গতি কম তারা চাইলে একটু চালাকি করে এবং কিছু সুবিধা বাদ দিয়ে জিমেইল দ্রুত লোড করতে পারেন। এমনই কতক টিপস দেয়া হলো।
১) সাধারণ ভাবে জিমেইল লোড হবার সময় বেশী সময় নিলে Ctrl+F5 চাপুন তাহলে খুবই দ্রুত জিমেইল ইনবক্স চলে আসবে।
২) জিমেইলের সাইটে প্রবেশের জন্য www.gmail.com না লিখে https://mail.google.com/mail লিখে প্রবেশ করুন। তাতে দ্রুত এবং নিরাপদে প্রবেশ করতে পারেন।
৩) যদি জিমেইল HTML মুডে চালু করতে চান তাহলে https://mail.google.com/mail/h লিখে প্রবেশ করুন। তবে স্ট্যান্ডার্ড মুডে পরিবর্তন করতে চাইলে পরে তাও করতে পারবেন।
৪) আপনি চাইলে মোবাইল সংস্করণেও (http://m.gmail.com) প্রবেশ করতে পারেন। কোন রকম বিজ্ঞাপন ছাড়াই মূল বিষয়গুলো এই সংস্কবণে পাবেন।
৫) এছাড়াও জিমেইল যদি ব্রাউজার চেক করে তাহলে তা বাদ নিতে চাইলে https://mail.google.com/gmail?nocheckbrowser লিখে প্রবেশ করুন।
৬) মেইলে প্রবেশের পরে বিভিন্ন সময় বিভিন্ন পেজে যেতে হয়। ফলে ৫০/১০০ মেইল লোড হতে গেলে বেশী সময় লাগে। এক্ষেত্রে সর্বনিন্ম ২৫ মেইল দেখার ব্যবস্থা থাকলে খুব দ্রুত লোড হবে ৫০/১০০ এর তুলনায়।
৭) আর Standard Without Chat হিসাবে থাকলে বেশ দ্রুত লোড হবে।

জিমেইলের স্বাক্ষরে ছবি যুক্ত করা

ইমেইল সেবাদানকারীদের মধ্যে জিমেইলের জনপ্রিয়তা দিনে দিনে বেড়েই চলেছে। জিমেইলে আগে স্বাক্ষর হিসাবে ছবি বা লেখার স্টাইল করা যেত না। অনেকেই তৃতীয়পক্ষ কোন এ্যাড-অন্স বা সাইটের সাহায্যে স্বাক্ষরে ছবি এবং এইচটিএমএল যুক্ত করতো যা ছিলো বেশ ঝামেলার। বর্তমানে জিমেইলে কোন তৃতীয়পক্ষের সাহায্য ছাড়াই ছবি, স্টাইলের লেখা অর্থাৎ এইচটিএমএল সুবিধা পাওয়া যাবে। এছাড়াও একাধিক অ্যাকাউন্ট যুক্ত থাকলে প্রত্যেকটি অ্যাকাউন্টের জন্য আলাদা আলাদা স্বাক্ষর ব্যবহার করা যাবে।
এজন্য Settings এ‌ গিয়ে General ট্যাবে Signature: অংশে ইচ্ছামত স্বাক্ষর বানান। আর ছবি যুক্ত করতে চাইলে Insert Image বাটনে ক্লিক করে যুক্ত করতে পারেন। সেক্ষেত্রে ছবিটি ওয়েব লিংক ব্যবহার করতে হবে। ছবিটি পিকাসা বা অন্য কোন সাইটে আপলোড করে ব্যবহার করা যাবে। একাধিক অ্যাকাউন্ট যুক্ত করা থাকলে No signature এর নিচে ড্রপডাউন আসবে সেখান থেকে অ্যাকাউন্ট পরিবর্তন করে আলাদা আলাদা স্বাক্ষর তৈরী করে সেভ করলেই হবে। এই সুবিধা গুগল এ্যাপসের মেইলেও পাওয়া যাবে।

জিমেইলের পটভূমিতে নিজের ছবি

জিমেইল সম্পর্কে নতুন করে বলার কিছু নেই। জিমেইলে থীম ব্যবহারের সুবিধা অনেক আগেই দিয়েছে সাথে ছিলো নিজস্ব থীম ব্যবহারের সুবিধা। সমপ্রতি নিজস্ব থীমে নিজস্ব ছবি আপলোড করার সুযোগ দিলো। ফলে ব্যবহারকারীরা জিমেইলে নিজের পছন্দের ছবি ব্যবহার করতে পারবে।
এজন্য জিমেইলে লগইন করে Mail Settings এ ক্লিক করুন। এবার Themes ট্যাবে ক্লিক করে নিচে Create your own theme এ ক্লিক করুন তাহলে পপআপ উইন্ডো চালু হবে। এবার মূল অংশে (উপরে) ক্লিক করলে Main Background নামে একটি রঙের চার্ট আসবে যার নিচে Background Image এর Select এ ক্লিক করলে একটি পপআপ উইন্ডো আসবে। এখানে পিকাসা এ্যালবাম থেকে ছবি পছন্দ করে অথবা কম্পিউটার থেকে JPG, GIF বা PNG ফরম্যাটের ছবি আপলোড করে সেট করুন। এভাবে ফুটারের ছবিও যুক্ত করতে পারেন। সব শেষে Save বাটনে ক্লিক করে দেখুন জিমেইলে ছবিটি দেখা যাচ্ছে।

মঙ্গলবার, ২৮ ডিসেম্বর, ২০১০

জিমেইলে নতুন সুবিধা

অফিস বা বাসায় কোনো ই-মেইল ঠিকানা একাধিক ব্যক্তির ব্যবহারের প্রয়োজন হতে পারে। সে ক্ষেত্রে মূল সমস্যা হচ্ছে কেউ ই-মেইল অ্যাকাউন্টের তথ্য বা পাসওয়ার্ড পরিবর্তন করলে অন্যেরা তা ব্যবহার করতে পারে না বা সমস্যার সম্মুখীন হতে হয়। এ ছাড়া একাধিক জিমেইল ঠিকানা থাকলে একটি ছেড়ে আরেকটিতে ঢোকাও বেশ ঝামেলার। এসব সমস্যা থেকে মুক্তি দিতে জিমেইল সম্প্রতি ই-মেইলকে অন্যের ব্যবহারের জন্য ‘ডেলিগেটিং’ সুবিধা দিয়েছে। এতে ডেলিগেট পাওয়া ব্যক্তি ডেলিগেটেড করা জিমেইলে লগইন না করেই নিজের মেইলের মাধ্যমে মেইল পড়তে, পাঠাতে ও মুছতে পারবেন, কিন্তু কোনো জিমেইলের কোনো সেটিং (পাসওয়ার্ড বা অন্য কিছু) পরিবর্তন করতে পারবে না। অন্যকে জিমেইল ডেলিগেট করতে যে জিমেইল অ্যাকাউন্টটি অন্যকে ব্যবহার করতে দিতে চান, সেটিতে লগইন করে Settings-এ যান। এখানে Accounts and Import ট্যাবে গিয়ে Grant access to your account: এর Add another account লিংকে ক্লিক করুন। পপআপ মেন্যুতে যাকে ডেলিগেট করতে চান সেই ই-মেইল ঠিকানা লিখে Next Step> বাটনে ক্লিক করুন এবং Send email to grant access বাটনে ক্লিক করুন। এবার ওই দায়িত্ব পাওয়া ব্যক্তি তার জিমেইলে Gmail Team থেকে পাওয়া মেইলের To accept this request, please click the link below-এর নিচের লিংকে ক্লিক করলে ডেলিগেটিং প্রক্রিয়া সমাপ্ত হবে এবং ৩০ মিনিটের মধ্যে সক্রিয় হবে।
ডেলিগেটিং সমাপ্ত হওয়ার পরে জিমেইলের ওপরের ডানে জিমেইলের লেখাটি লিংকযুক্ত হবে এবং ক্লিক করলে ড্রপ-ডাউনে Delegated Accounts-এর নিচে দায়িত্ব পাওয়া ই-মেইলটি দেখাবে। এখন ওই অ্যাকাউন্টে ক্লিক করলে আরেকটি ট্যাবে মেইলটি খুলবে, যেখান থেকে মেইল চেক করা ও পাঠানো যাবে।
জিমেইলের ডেলিগেটিং কিছু শর্ত হচ্ছে: ১. একটি অ্যাকাউন্ট থেকে ১০টির বেশি অ্যাকাউন্টকে ডেলিগেটিং অ্যাকাউন্ট হিসেবে যুক্ত করা যাবে না। ২. ডেলিগেট করা অ্যাকাউন্ট (ব্যবহারকারী) ওই অ্যাকাউন্টের কোনো সেটিংস, পাসওয়ার্ড পরিবর্তন করতে পারবে না। ৩. জিমেইল ব্যবহারকারীরা জিমেইল ডোমেইন, গুগলের অ্যাপস ব্যবহারকারীরা ওই নিজস্ব ডোমেইন ছাড়া ডেলিগেট করতে পারবে না। এ ছাড়া লক্ষণীয় যে সেন্ট করা মেইলের ডিটেলসে গেলে From-এ মূল অ্যাকাউন্টের নাম ও ইমেইল ঠিকানা দেখালেও এবং Sent by-এ যে মেইল থেকে মেইল এসেছে সেই অ্যাকাউন্টের (যাকে ডেলিগেট করা হয়েছে) নাম ও ই-মেইল ঠিকানা দেখা যাবে।
ডেলিগেটিং সুবিধা বন্ধ করতে জিমেইলে লগইন করে Settings থেকে Accounts and Import ট্যাবে গিয়ে Grant access to your account: এর delete লিংকে ক্লিক করলেই হবে।