এখন যে সাইটটার কথা বলব ওইটার কাজও অনেকটা এরকমই । উল্টো এই সাইটে এমন আরও কিছু স্পেশাল ফিচার আছে যা অন্য অনেক সফটওয়্যারেই নাই । সাইটটার নাম পেপার রেটার
সাইটটা খুবই কাজে আসবে যারা নিয়মিত ইংরেজী লেখালেখি করেন , অফিসিয়াল কিছু লিখতে হয় কিংবা জিআরই জিম্যাট এর ইংলিশ নিয়ে যাদের মাথার চুল ছেড়ার দশা ।
ছবিতে দেখছেন use now for free বাটনে ক্লিক করলেই নতুন একটা পেজ আসবে । সেখানে আপনি আপনার ডকুমেন্টটি কপিপেস্ট করুন । রিসার্চ পেপার , শর্ট স্টোরী , মুভি রিভিউ , স্পিচ কিংবা কোন পারসোনাল ন্যারেটিভ অথবা যেকোন কিছু ।
লেখার টাইটেল , এডুকেশন লেভেল ও পেপার টাইপ লিখে get report এ ক্লিক মারুন । তাহলে পেয়ে যাবেন ডিটেইলড অ্যানালাইসিস । গ্র্যামাটিক্যাল সাজেশন , ভোকাবুলারী অ্যানালাইসিস ও আরও অনেক ফিচার ।
সাইটটির সবচেয়ে বড় সুবিধা হচ্ছে প্লাগিয়ারিজম(plagiarism) ডিটেকশন । যারা শব্দটার সাথে পরিচিত না তাদের জন্য বলছি । প্লাগিয়ারিজম হল আরেকজনের লেখা নিজের বলে চালিয়ে দেওয়া । বিষয়টা যারা রিসার্চ পেপার লিখছেন তাদের জন্য খুবই ক্রিটিক্যাল । বিষয়টা চেক করার জন্য আইএমডিবির একটা রিভিউ কপিপেস্ট করলাম । ওরা প্লাগিয়ারিজম ডিটেক্ট করল আইএমডিবির লিংকসহ এবং অরিজিনালিটি রেট করল ১৬% । এছাড়াও আরও অনেক অপশন আছে যেগুলো সময় নিয়ে দেখলে লেখার মান সম্পর্কে খুব স্বচ্ছ একটা ধারণা পাওয়া যায় ।
ভোকাবুলারী বিল্ডআপ করার জন্য সাইটেরই আরেকটা সেকশন আছে বেশ ভাল।
http://www.paperrater.com/vocab_builder/index
দেখতে পারেন ।
পৃষ্ঠার উপরে আসুন
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন