"যখন ইলেকট্রিসিটি চলে যায় তখন আমি আমার পিসিটা বন্ধ করে দিই। ঘন্টা খানেক পরে যখন আবার ইলেকট্রিসিটি আসে তখন আমি পিসিটা ওপেন করতে যখন যাই তখন দেখি এটা ওপেন হচ্ছে না।
তখন এটি একটি ম্যাসেজ দেখাচ্ছে- NTLDR is missing
যখন আমি এটিকে নতুন করে ফরম্যাট করতে যাই এবং ইউন্ডোজ এক্সপির সিডি দিই কিন্তু তখনও একই ম্যাসেজ দেখাচ্ছে। এখন বুঝতে পারতেছি না কি করব?"
এ রকম NTLDR file is missing” সমস্যা হলে কি করবেন ?
পদক্ষেপ সমূহ :
১। আপনার কম্পিউটার সিডি-রম ড্রাইভে Windows XP ইনস্টলেশন সিডি ঢোকান এবং Computer Restart করুন।
২। আপনার কম্পিউটারকে CD থেকে Boot করতে Del,F2,F10,F8, যা চাপতে হয় চেপে CD থেকে Boot করতে হবে ।
৩।এবার লোডকৃত, Windows XP setup মেনু থেকে আপনাকে Windows Repair “R” select করতে হবে ।
৪।এবার স্কীনে আসবে
1:c:\windows
Which windows installation would you like to log into
( to cancel………………press enter )
এখন আপনাকে 1 চাপতে হবে
এবার আপনার কাম্পউটারে যদি পূর্বে পাশওয়ার্ড দেওয়া থাকে তাহলে সেই এডমিন পাশওয়ার্ড দিয়ে Enter চাপতে হবে ।
৫। এবার স্কীনে আসবে
C:\ Windows>-
এবার CD Rom drive এ প্রবেশ করতে (ধরি আপনার CD Rom drive টি আছে E : তে )
C:\ Windows>e: লিখে Enter চাপতে হবে ।
৬। এবার স্কীনে আসবে
E:\
E:\ dir লিখে Enter চাপতে হবে (Confirm হওয়ার জন্য যে আপনার CD Rom drive টিতে Windows XP আছে) ।
৭। এবার
E:\ copy e:\i386\ntldr c:\ লিখে Enter চাপতে হবে ।
নীচে 1 file(s) Copied লেখাটি আসবে
৮।এবার
E:\ exit লিখে Enter চাপতে হবে ।
ব্যাস আপনার কাজ শেষ ।
এবার Computer Restart হবে এবং আপনার Boot Option পবির্বতন করে HDD করে দিন । দেখুন এখন Computer ঠিক মতো চলছে ।
পৃষ্ঠার উপরে আসুন
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন