বুধবার, ২৫ মে, ২০১১

চ্যাট করার সময় Yahoo messenger- এ ম্যাসেজ দেখা না গেলে...




আমরা যারা ইন্টারনেট ব্যাবহার করি তদের মধ্যে এমন কাউকে হয়ত খোজে পাওয়া মুশকিল হবে যে ইয়াহু মেসেন্জার ব্যাবহার করেনি। কিন্তু কিছুদিন আগে আমি একটা সমস্যার মধ্যে পড়ি সেটা হল আমি যা টাইপ করি এবং আমার পার্টনার আমাকে যেটা সেন্ড করে সেটা চ্যাট উইন্ডোতে দেখা যায় না।এমনকি buzz দিলেও তা দেখা যায় না। ভারি মুশকিল, পড়লাম মহা সমস্যায়। আজ সেটার সমাধান কিভাবে করা যায় সেটাই বলার চেষ্টা করব। তাহলে আসুন দেখে নিই সমস্যাটার সমাধান কিভাবে করা যায়।

প্রথমে START মেনু হতে RUN যান। এরপর টাইপ করুন REGEDIT এবং ENTER
চাপুন। রেজিষ্ট্রি উইন্ডো ওপেন হলে
HKEY_CURRENT_USER > Software > Microsoft > Windows > CurrentVersion > Internet Settings > Zones এ যান। সেখানে আপনি কয়েকটি ফোল্ডার দেখতে পাবেন (0 1 2 3) এর মত। এই ফোল্ডার গুলোর উপরে আপনি আরেকটি ফোল্ডার with a box type character (zero ফোল্ডার এর উপর) দেখতে পাবেন। box type character ফোল্ডারটি Delete করুন এবং পিসি রিস্টার্ট করুন। আশা করি আপনার সমস্যার সমাধান হয়ে যাবে।
অথবা আপনি এই পদ্ধতিও ট্রাই করতে পারেন । 
 Run এ যান (regsvr32 jscript.dll) ব্র্যাকেটের ভিতর লেখাটা কপি করে দিন এবং এন্টার চাপুন, এরপর আবার Run এ যান এবং (regsvr32 vbscript.dll ) কপি করে দিন এবং এন্টার চাপুন। এরপর পিসি রিস্টার্ট করুন। আশা করি হয়ে যাবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন