শনিবার, ১৩ নভেম্বর, ২০১০

new folder.exe ভাইরাস……….

ভালো কোন এন্টি ভাইরাস থাকার পর ও অনেক সময় কম্পিউটারে ভাইরাস ঢুকে পড়ে। অসতর্কভাবে পেন ড্রাইভ ঢুকানোর ফলে, এন্টি ভাইরাসেন আপডেট না করলে অথবা নেট থেকে ভাইরাস ঢুকে পড়তে পারে আপনার পিসিতে। এতো ঝামেলা থাকে মুক্তি পেতে পারেন যদি আপনি manually ভাইরাস ডিলিট করতে পারেন।
new folder.exe ভাইরাসটির সাথে নিশ্চ্চয়ই পরিচিত যেটা তৈরী হয় মুলত autorun.inf file থেকে।
যেভাবে ডিলিট করবেনঃস্টার্ট মেন্যু থেকে Search এ গিয়ে autorun.inf লিখে Search করুন।যে ফাইল গুলা আসবে এক এক করে রাইট ক্লিক করে properties এ গিয়ে read only option টি un-check করুন।
এইবার ফাইলটি নোটপেড দিয়ে অপেন করে ctrl+ A চেপে ফাইলে থাকা সব ডাটা ডিলিট করে দিন,সেইভ করে বেরিয়ে আসুন।
start->run এ গিয়ে msconfig লিখে ওকে করুন
startup tab এ যান regsvrথাকলে un-check করুন। Exit without Restart করে বেরিয়ে আসুন
এইবার control panel -> scheduled tasks এখানকার সব task ডিলিট করুন।
পুনরায় start -> run এ গিয়ে gpedit.msc লিখে ওকে করুন। users configuration->Administrative templates->system এ যান। prevent access to registry editing tools এ গিয়ে disable করে দিন।
আবার start->run এ গিয়ে regedit লিখে ওকে করুন, to edit->find এ গিয়ে regsvr.exe লিখে search
করুন। regsvr.exe এর সব ধরনের occurrence ডিলিট করুন। এক্ষেত্রে সাবধান যেন কোন system file ডিলিট না হয়ে যায়। যেমন regsvr32.exe ডিলিট করা যাবে না শুধু regsvr.exe থাকলে তা ডিলিট করে দিবেন।
start->search->all files and folders এ যান, “*.exe” লিখুন এরপর when was it modified
এ ক্লিক করুন specify date সিলেকট করুন।যে তারিখের মধ্যে ভাইরাস আসছে বলে মনে হয় ঐ তারিখ লিখে search
করুন। তারিখ এমনভাবে লিখুন যে তারিখের মধ্যে শুধু ভাইরাস এসেছে কিন্তু অন্য কোন software install করেন নাই বলে মনে হয়। search শেষ হলে সব exe ফাইল সিলেকট করে shift+delete দিয়ে ডিলিট করুন। একই ভাবে
regsvr.exe, svchost .exe লিখে search করুন ও ডিলিট করুন।
কম্পিউটার restart করুন এবং দেখুন ভাইরাস আছে বলে মনে হয় কিনা।  এইভাবে ডিলিট করা যায়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন