শনিবার, ১২ নভেম্বর, ২০১১

MS Word এর সাহায্যে Bookmark সম্পন্ন PDF ফাইল তৈরি করতে হয়?
 যারা PDF ফরম্যাটে অধ্যায়ভিত্তিক বই তৈরি করতে চান তাদের জন্য এ টিউন উপকারে আসবে আশা করি।

  • প্রথমে আপনার কাঙ্ক্ষিত Word ফাইলটি Open করুন এবং এক এক করে শিরোনামগুলো সিলেক্ট করে Heading 1 সিলেক্ট করুন অথবা Ctrl+Alt+1 প্রেস করুন।

  • যদি কোনো উপশিরোনাম থাকে তাহলে যথাক্রমে Heading 2 ( Ctrl+Alt+2 ) এবং Heading 3 (Ctrl+Alt+3 ) সিলেক্ট করুন। 

  • শিরোনাম ও উপশিরোনামগুলোকে ভালোমত বুঝানোর জন্য Change Style  অপশনটি ব্যবহার করতে পারেন। এ ব্যাপারে আমি বিস্তারিত বললাম না, আপনারা সহজেই বুঝবেন।
  • যদি সূচিপত্র দিতে চান তাহলে Word ফাইলটির একেবারে শুরুতে মাউস রাখুন এবং References ট্যাব থেকে Table of Contents অপশনটির মাধ্যমে সুচিপত্র যোগ করুন। 


  • এবার Word ফাইলটিকে PDF ফরম্যাটে Save করার পালা যা আমি পূর্বের টিউনেই দেখিয়েছি। শুধুমাত্র শেষ ধাপটি একটু ভিন্ন হবে। এ ক্ষেত্রে Publish as PDF or XPS উইন্ডোর Options… এ Create Bookmark using: অপশনটি Mark করে Publish করুন। 
ব্যস, হয়ে গেল। 

তন্ময় এর নেট থেকে

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন